টাই বাঁধুন সঠিক উপায়ে: না হলে বিপদ
টাই বাঁধুন সঠিক উপায়ে: না হলে বিপদ অফিসের ড্রেসকোডের কারণে অথবা নিজেকে স্মার্ট দেখানোর উদ্দেশ্যে অনেকেই শার্টের সঙ্গে নিয়মিত টাই পড়ে থাকেন। আর টাই পড়ার নিয়মটাই হচ্ছে, টাইট করে টাই বাঁধা। কিন্তু নতুন একটি গবেষণার ফলাফলে বলা হয়েছে, টাইট করে বাঁধা টাই মস্তিষ্কে রক্তপ্রবাহ বিঘ্নিত করতে পারে। গলার শিরায় চাপ প্রয়োগের মাধ্যমে টাই পরিধানকারীরা মস্তিষ্কে রক্ত পুশ করতে পারে এবং চাপের অস্বাস্থ্যকর বিল্ড-আপ সৃষ্টি করে। অধিকাংশ লোকের ক্ষেত্রে এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয় না, বলেন জার্মানির ইউনিভার্সিটি হসপিটাল স্ক্লেসউইগ-হোলস্টেইনের গবেষকরা- কিন্তু এটি তাদের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে যারা ইতোমধ্যে রক্তচাপ সমস্যায় আছেন, ধূমপান করেন অথবা বয়স্ক হয়েছেন। পূর্বের গবেষণায় ইতোমধ্যে টাই বাঁধার সঙ্গে চোখে চাপ পড়ার সংযোগ পাওয়া গেছে, যার ফলে গ্লকোমা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। গবেষকরা লিখেন, ‘পূর্বের গবেষণার ওপর ভিত্তি করে, এই গবেষণার লক্ষ্য ছিল কিভাবে টাই পরিধান মস্তিষ্কসংক্রান্ত রক্তপ্রবাহ ও গলার শিরার রক্তপ্রবাহকে নেতিবাচকভাবে প্রভাবিত করে তা আরো অনুসন্ধান করা।’ এমআর...