ডায়াবেটিসঃ ভাত রান্নার নতুন পদ্ধতি
ডায়াবেটিসঃ ভাত রান্নার নতুন পদ্ধতি
কমবে ডায়াবেটিস
গবেষক সুদাহির
জেমস বলছেন, ‘প্রথমে পাত্রে পানি ফোটাতে হবে, এরপর তাতে যে পরিমাণ চাল
রান্না করবেন তার প্রায় তিন শতাংশ পরিমাণ নারকেল তেল দিতে হবে। এরপর সেই
ফুটন্ত পানিতে চাল ঢেলে দিতে হবে। ভাত হয়ে গেলে তা ফ্রিজে ১২ ঘন্টা রেখে
ঠান্ডা করতে হবে।’
ড. পুষ্পরাজা
বলেন, নারকেল তেল দিয়ে ভাত রান্না এবং তারপর তা ১২ ঘন্টা ধরে ঠান্ডা করার
ফলে ভাতের ভেতর যে স্টার্চ বা শ্বেতসার আছে - তার রাসায়নিক প্রকৃতি বদলে
যায় এবং তার ক্যালরির পরিমাণ কমিয়ে দেয়।
তিনি আরও বলেন, ক্যালরির পরিমাণ কমে যাওয়া মানেই সেই ভাতের ডায়াবেটিসের ঝুঁকিও কমে যাওয়া।
তারা এ
পর্যন্ত শ্রীলংকার ৩৮ প্রজাতির চাল নিয়ে এ পরীক্ষা চালিয়েছেন। এখন তাদের
লক্ষ্য বাকি প্রজাতির চালের ওপর এই পরীক্ষা চালানো এবং নারকেল তেল ছাড়া
অন্য তেল দিয়েও এই সুফল পাওয়া সম্ভব কিনা তাও বের করা।
সূত্র: বিবিসি
ধন্যবাদ।
Comments
Post a Comment