কিডনি পরিষ্কার রাখুন দুই খাবারে

কিডনি পরিষ্কার রাখুন দুই খাবারে


কিডনি শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয়। তাই কিডনিকে সুস্থ রাখা জরুরি। না হলে কিডনি ফেইলিউর, কিডনি ক্যানসারসহ বিভিন্ন সমস্যা হতে পারে।
পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যকর খাবার ও পানি পান করা কিডনিকে ভালো রাখে। তবে কিছু ভেষজ রয়েছে যেগুলো কিডনিকে পরিষ্কার করতে উপকারী। কিডনি পরিষ্কার করে এমন দুটি ভেষজের কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ অ্যান্ড হিউম্যান।

১. রসুন

রসুন কিডনিসহ দেহের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে ভালো রাখতে সাহায্য করে। এটি দেহ থেকে বাড়তি সোডিয়াম দূর করে। রসুনের মধ্যে রয়েছে অ্যালাইসিন, অ্যান্টি ইনফ্লেমেটোরি, অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান। রসুন কিডনি থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কার্যকর। তাই কিডনি ভালো রাখতে খাদ্যতালিকায় এটি রাখুন।
২. আদা

আদার মধ্যে জিনজেরোল নামের উপাদান রয়েছে। এটি হজম ভালো করে এবং শরীরের প্রদাহ কমায়।
রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলে কিডনিতে ক্ষতিকর প্রভাব পড়ে। কিছু গবেষণা বলে, আদা সুগারের মাত্রা নিয়ন্ত্রণে অনেকটা উপকারী। তাই নিয়মিত আদা খেলে কিডনি ভালো থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়।

ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

মাল্টিমিডিয়া ক্লাসঃ সুবিধা ও অসুবিধা

খনিজ কি? খনিজের বৈশিষ্ট্য লেখ?

বিশ্বায়ন/আন্তর্জাতিকরণ/Globalization / Internationalization কী?