ডায়াবেটিস / Diabetic রোগীর ব্যায়াম-০৪
ডায়াবেটিস রোগীর ব্যায়াম-০৪
-
হাট-বাজার নিজেই করবেন
-
লিফট ব্যবহার না করে সিড়িদিয়ে উঠবেন ।
-
অল্প দুরত্বে যানবাহন ব্যবহার না করে হাটবেন।
-
অল্প দুরের কাজ টেলিফোনে না সেরে নিজে যাবেন।
-
কাজের ফাকে ফাকে যেমন অফিস টিফিনের সময় গল্প গুজবে, খাওয়াতে
ব্যয় না করে একটু ঘুরে বেড়াবেন।
-
বাচ্চাদের সাথে খেলা করবেন।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে রোগীর কি কি জটিলতা দেখা দিতে পারে ?
ডায়াবেটিসের প্রধান জটিলতা গুলো হচ্ছে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি।
যেমন -
- হাত পায়ে গ্যাংরীন বা ঘাঁ।
-
মস্তিষ্কে স্ট্রোক,
-
হৃৎপিন্ডে হার্ট এটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশান
-
চোখে রেটিনার ক্ষতি করে যাকে ডায়বেটিক রেটিনোপ্যাথি বলে ।
-
কিডনীর ক্ষতি ।
-
নার্ভের ক্ষতি হয় যাকে ডায়বেটিক নিউরপ্যাথি বলে ।
এই সব গুলোই ব্যায়াম করে নিয়ন্ত্রন করতে পারেন ডায়াবেটিসের রোগীরা।
উপদেশঃ-
১। ব্যায়াম করার জন্য একজন বন্ধু খুজে নেন। একা একা ব্যায়ামে গাফিলতি হলেও
বন্ধুদের সাথে ব্যায়াম করতে খারাপ লাগবে না।
২। কতটুকু ব্যায়াম করলেন বা কতটুকু এগুলেন তার রেকর্ড রাখুন। ব্যায়ামের
লক্ষ্যে পৌছলে নিজের জন্য পুরস্কার ঠিক করে রাখুন, যেমন নির্দিষ্ট লক্ষে
পৌছলে বেড়িয়ে এলেন বা নিজ়ের জন্য কিছু একটা কিনলেন। সবচেয়ে গুরত্বপুর্ন
কথা হল ব্যায়াম চালিয়ে যাবেন। কখনই ছেড়ে দেবেন না। ব্যায়ামের সুফল
পেতে হলে থামাচলবে না। অল্প কয়েক দিনে এর সুফল পাবেন না। সুতরাং
ব্যায়ামে লেগে থাকাই হল এর সুফল পাওয়ার শ্রেষ্ট উপায়।
৩। নিয়মিত ব্যায়াম করুন ডায়বেটিস নিয়ন্ত্রনে রাখুন ।
এমন কিছু প্রমাণিত উপায় রয়েছে যেগুলো নিয়মিতভাবে মেনে চললে আপনি জীবনে কখনো ডায়াবেটিসে আক্রান্ত হবেন না। যদি না আপনার পরিবারের ডায়াবেটিসের কোনো ইতিহাস না থাকে।
(সংগৃহীত)
Comments
Post a Comment