ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ
ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ
পিসিতে যেসব লক্ষণ অনুভব করা যায় তা হলঃ
১। কম্পিউটার চালু হতে আগের চেয়ে বেশি সময় নেওয়া।
২। exe ফাইলের আকার অনেক বেড়ে যাওয়া।
৩। হঠাৎ করে ফাইল উধাও হয়ে যাওয়া অথবা নাম পরিবর্তিত হয়ে যাওয়া।
৪। ড্রাইভের নাম পরিবর্তিত হয়ে যাওয়া।
৫। ফাইলের কিছু অংশে অবাঞ্চিত চিহ্ন বা বার্তা দেখা।
৬। পর্দায় অদ্ভুত বা হাস্যকর বার্তা বা চিত্র পরিলক্ষিত হওয়া।
৭। অস্বাভাবিক এরর সংকেত প্রদর্শিত হওয়া।
৮। পর্দায় অপ্রত্যাশিত শব্দ শোনা বা ছবি দেখতে পাওয়া।
৯। সিস্টেমের সময় ও তারিখ পরিবর্তিত হওয়া।
১০। ডিস্কে ব্যাড সেক্টর বেড়ে যাওয়া। কারণ কিছু কিছু ভাইরাস নিজেদেরকে লুকানোর জন্য তাদের অবস’ানকে ব্যাড সেক্টর হিসেবে মার্ক করে দেয় যাতে অপারেটিং সিষ্টেম অথবা অন্য কোন প্রোগ্রাম সেখানে ঢুকতে না পারে।
১১। সাধারণ কাজেও ডিস্ক একসিস সময় বেড়ে যাওয়া। (যেমন কোন ফাইল কপি-পেষ্ট করতে সময় বেশি লাগা)
১২। ফাইল সেভ এবং প্রিন্ট করতে অনেক সময় নেওয়া
১৩। মেমোরির সাইজ কমিয়ে কোন প্রোগ্রাম চালনা ব্যাহত করা। যেমনঃ Out of Memory / Insufficient Memory বার্তা প্রদর্শিত হওয়া।
১৪। কম্পিউটার এর কার্যকম ক্রমশ ধীর / স্লো হয়ে যাওয়া।
১৫। প্রোগ্রামের বিভিন্ন মেনু, অপশন, লিস্ট ইত্যাদি অংশগুলো স্বাভাবিক অবস’ার মতো আর খুঁজে না পাওয়া।
১৬। কাজের মাঝখানে হঠাৎ করে কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া বা রিষ্টার্ট নেওয়া।
১৭। কম্পিউটারে সংরক্ষিত বিভিন্ন ফোল্ডারের নামে উক্ত ফোল্ডারের মধ্যে ফোল্ডারের নাম সহ শেষে একটি .বীব এক্সটেশনযুক্ত ফোল্ডার পাওয়া।
১৮। ইমেজ ফাইলসমূহের সাইজ স্বয়ংক্রিয়ভাবে একেবারে কমে গিয়ে কয়েক কিলোবাইটে এসে ঠেকা এবং ফলশ্রুতিতে ফাইলটি আর ওপেন না হওয়া।
ধন্যবাদ।
Comments
Post a Comment